ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি তাদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড ও মেঘনা সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড: সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের ডিভিডেন্ড বিতরণ করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
মেঘনা সিমেন্ট লিমিটেড: সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পনিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
এছাড়া যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের ডিভিডেন্ড বিতরণ করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। যার ৫ শতাংশ ক্যাশ।
ডেইলি শেয়ারবাাজার ডটকম/এম


































Recent Comments