ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসে (সেপ্টেম্বর ২০২৫) পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
গ্লোবাল ইসলামী ব্যাংক কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড সিস্টেমে ব্যাঙ্কোয়েট হল, কুর্মিটোলা গল্ফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পা বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বেলা ১২ টায় ভার্চুয়াল মিটিংয়ে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ৯ টায় পদ্মা লাইফ টাওয়ার, ১১৫, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১ টায় হাইব্রিড: আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড ঢাকা-১০০০ ও ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বেলা ১২ টায় ১১২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা (হাইব্রিড) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
স্যালভো ক্যামিকেল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০ টায় হাইব্রিড: আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড ঢাকা-১০০০ বাংলাদেশ অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য সাড়ে ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড: গুলশান শুটিং ক্লাব এবং জিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ.
























Recent Comments