মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আশ্বাস অর্থ উপদেষ্টার
spot_img
spot_img

জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আশ্বাস অর্থ উপদেষ্টার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কিছুটা দেরি হলেও আগামী শিক্ষাবর্ষের জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়েছিল নভেম্বর মাসে। এবার যেন জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বর মাসেই কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু কার্যাদেশ দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই করে বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহেও এ বিষয়ে বৈঠক হবে।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি নতুন বই তুলে দেওয়ার কথা। তবে এসব বিষয় আরও ভালোভাবে যাচাই করার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে যারা কাজ পেয়েছিল, তাদের ছাপানো বইয়ের মান কেমন ছিল, কাগজের মান কেমন ছিল; এবং কারা একাধিক কাজ পাচ্ছে, একচেটিয়া হচ্ছে কি না—এসব খতিয়ে দেখতে আরও যাচাই-বাছাই করা হবে। আজ বই কেনার যে প্রস্তাব ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, অনিয়মের সংবাদ মাঝেমধ্যেই পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, তাদের চিহ্নিত করতে বলা হয়েছে।

২০২৪ সালে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে তিন মাস দেরি হয়েছিল—এ প্রসঙ্গ সাংবাদিকেরা তুললে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারি মাসেই বই দেওয়া হবে। অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান রয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়া হবে এবং কবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে—এই প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments