শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদআইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে: ডিএসই পরিচালক
spot_img
spot_img

আইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে: ডিএসই পরিচালক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইনের মধ্যে থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী। তিনি বলেন, কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার সংস্কৃতি শুধুমাত্র কোন বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার অন্যতম শর্ত। অনুমোদিত প্রতিনিধিদের ২টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হলো আইনকানুণ সম্পর্কে জ্ঞান ও দ্বিতীয়টি হলো বিনিয়োগকারীদের সাথে ভালো সম্পর্ক রাখা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী (৮ সেপ্টেম্বর-১৮ সেপ্টেম্বর) ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারএক্টিভ ইস্যুজ ফর দি ট্রেকহোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম ও ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।

এসময় ডিএসই পরিচালক আরও বলেন, আপনাদের অনেকেই দীর্ঘদিন যাবত পুঁজিবাজারের সাথে জড়িত। আপনাদের রয়েছে বহুমুখি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্র অর্থাৎ আপনার হাউজকে কিভাবে আরও উন্নত করা যায় তার দায় দায়িত্ব আপনাদের। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের বাস্তব কাজের ক্ষেত্রকে আরো সহজ করবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে সনদ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments