বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড
spot_img
spot_img

স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একদিন না যেতেই ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুধু স্বর্ণ নয়, এবার রূপার দামও বাড়িয়েছে সংগঠনটি। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানো হয়েছে। প্রতি ভরি ভালো মানের রূপার দাম বাড়ানো হয়েছে ১৫২ টাকা।

ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। নতুন দাম বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হয়েছে।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) ও রূপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।

এবার স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি ভালো মানের রূপার দাম বাড়ানো হয়েছে ১৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments