বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্য৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
spot_img
spot_img

৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাবনারয় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেন পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশন অতিক্রমের সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments