রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৫
spot_img
spot_img

আজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৫

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে দুদফা কমার পর কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। এসময়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সমন্বিত ওই দামে আজ শনিবার (৪ অক্টোবর) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

গত সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৮ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়বে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments