বুধবার, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ড ইস্যুর সম্মতিপত্র পেয়েছে ট্রাস্ট ব্যাংক
spot_img
spot_img

বন্ড ইস্যুর সম্মতিপত্র পেয়েছে ট্রাস্ট ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতিপত্র পেয়েছে। বন্ডটির নাম টিবিএল অষ্টম সাব-অর্ডিনেটেড বন্ড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই অনুমতির পত্র ইস্যু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৭৫তম কমিশন সভায় ট্রাস্ট ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়।

জানা গেছে, রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে। আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ড। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি মুলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments