ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। কোম্পানিগুলোর আলোচ্য সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী আগামী ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মেঘনা কনডেন্সড মিল্ক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা)আগামী ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা)আগামী ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস্: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
বিএসআরএম স্টিলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

Recent Comments