ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৪১ শতাংশ বা ১৩৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৯.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৩.৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩৬.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। সারাদিনে ডিএসইতে ৬৬ কোটি ২২ লাখ ৭৬ হাজার ২৩৮টি শেয়ার ২ লাখ ৬৪ হাজার ৮৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৫ শতাংশ বা ৯১.০১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩০১.৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৫.১০ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ১৫৯.৮৮ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৭ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৫১ শতাংশ বা ৪২২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২১৯.৯৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৫৬ শতাংশ বা ২৫৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৮৭.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৫৪৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments