ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রবিবার (১২ অক্টোবর) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৮.৭৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক, ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments