বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরবির স্মার্ট পের ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি
spot_img
spot_img

রবির স্মার্ট পের ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি পেয়েছে। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এই অনুমতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে। স্মার্টপে লিমিটেড হচ্ছে রবি আজিয়াটার শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।

সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা।

রবি আজিয়াটা দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান। কোম্পানিটি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হিসেবে রেকর্ড করেছিল। বর্তমানে এই কোম্পানির ৬১.৮২% শেয়ারের মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮.১৮% ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এবং বাকি ১০% সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments