ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নামে মাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছেরের কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরস জন্য মাত্র ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। তবে এজিএমের সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
































Recent Comments