বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমাত্র ৪৫০ টাকায় খোলা যাবে বিও অ্যাকাউন্ট
spot_img
spot_img

মাত্র ৪৫০ টাকায় খোলা যাবে বিও অ্যাকাউন্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমানে একেক ব্রোকারেজ হাউস বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব) খোলার ক্ষেত্রে ব্রোকারেজ হাউসভেদে মাশুল ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়। তবে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এ ফি হবে সর্বজনীন। মাত্র ৪৫০ টাকা। বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতিতে বেনিফিসিয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব) খোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দিয়ে ঘরে বসে অর্থাৎ অনলাইনে এক পাতার ফরম পূরণ করেই মাত্র ৪৫০ টাকায় বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন বিনিয়োগকারীরা। বিএসইসি আশা করছে, ফেব্রুয়ারি মধ্যেই এই পদ্ধিততে বিও হিসাব খোলা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাটি চালু হতে পারে। আর আগামী মাসে এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে। সে ক্ষেত্রে প্রবাসী কোনো বাংলাদেশির বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন করে বিও অ্যাকাউন্ট চালুর পরিকল্পনা করা হচ্ছে। অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু হলে তাতে দেশ–বিদেশের বিনিয়োগকারীরা সহজে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও হোক, অথবা সেকেন্ডারি বাজারে বিনিয়োগ—পুঁজিবাজারে শেয়ার কিনতে হলে বিও অ্যাকাউন্ট লাগবেই। সেই বিও অ্যাকাউন্ট খোলাকে সহজ করতেই এবার অনলাইন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments