শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের পতনে লেনদেন কমেছে
spot_img
spot_img

সূচকের পতনে লেনদেন কমেছে

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫ টি কোম্পানির, বিপরীতে ৩০০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments