ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২ থেকে ৫ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৭ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল বাংলাদেশ পিএলসি প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয় এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিদিন গড়ে ১৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট এলায়েন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, বাংলাদেশ শিপিং এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে
























Recent Comments