শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহের শেষ কার্যদিবস: সূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সপ্তাহের শেষ কার্যদিবস: সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিকে লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২১ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৪.৬৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ১০ লাখ ২৮ হাজার ১০৯টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ১৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৬.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৮২৭.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৯০.০৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ২.৭.৪৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০২ কোটি ৫৯ লাখ ৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৫৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৫.৮৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৫ শতাংশ বা ৩৫.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৮৬.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৬ হাজার ২৭১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments