ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লুব্রিকেন্ট কোম্পানি ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি থেকে কোম্পানিটির আইপিওর আবেদন শুরু হবে। যা চলবে ১ ফেব্রয়ারি বিকেল ৫টা পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যুর করে লুব-রেফ (বাংলাদেশ) পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। উল্লেখ্য, যে সকল ইলিজিবল ইনভেস্টর ৫০ টাকার উর্ধ্বে বিডিং করেছে সে সকল বিনিয়োগকারীরা আইন মেনে বিডিং করেছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
উল্লেখ্য, লুব-রেফের প্রান্ত-সীমা মূল্য (কাট অফ প্রাইস) ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিডিংয়ের কোম্পানির কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের বিডিং শুরু হয় ১২ অক্টোবর। যা চলে ১৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।
লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও জনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
এর আগে গত ২০ আগস্ট লুব-রেফের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
ডেইলি শেয়অরবাজার ডটকম/এম এইচ


































Recent Comments