শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৭ হাজার কোটি টাকার
spot_img
spot_img

ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৭ হাজার কোটি টাকার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৪১.৫৭ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি ৩৫ লাখ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি ২ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি ৩৮ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ১.০৭ শতাংশ বা ৭ হাজার ৩৭১ কোটি ৩৫ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেনও। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৬৮ কোটি ২৭ লাখ  টাকার লেনদেন কমেছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪১.৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ কমে ৪ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪২.৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩২.০৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৩টির এবং অপরবর্তিত রয়েছে ৩২৫টির।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments