শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
spot_img

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ১৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে ৬ কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোমবার (১৫ ডিসেম্বর) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ১০ কোটি ৭২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন। কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ডমিনেজ স্টিল।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য ৩ কোম্পানির মধ্যে- শ্যামপুর সুগারের ৭৮ লাখ ২ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৬৬ লাখ ৩৬ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!