শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইউসিবির নতুন সচিব নিয়োগ
spot_img

ইউসিবির নতুন সচিব নিয়োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউসিবি ব্যাংক পিএলসির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তানভির আহমেদ সিদ্দিক। তিনি গত ১৪ ডিসেম্বর থেকে ব্যাংকটিতে কাজ শুরু করেছেন।

ইউসিবি ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫৫ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৯৮টি। চলতি হিসাব বছরের ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ১০.২৭ শতাংশ, সরকারের হাতে ০.৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৫.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৩.১৫ শতাংশ শেয়ার রয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!