শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি১২তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি
spot_img
spot_img

১২তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ‘দ্বাদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৪’ উপলক্ষে ১৪টি ক্যাটাগরিতে ৪৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি সভাপতি হোসেন সাদাত এফসিএস। আইসিএসবির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুসরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় অবদানের ভিত্তিতে কোম্পানিগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেশের কর্পোরেট সংস্কৃতি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। অন্যান্য অতিথিরাও শক্তিশালী গভর্ন্যান্স নিশ্চিতের মাধ্যমে টেকসই উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments