ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষ স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। গতকালও কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৪.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯২.৬০ টাকায়। অর্থাৎ আজ এই কোম্পানিটির শেয়ার দর ৮.৪০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে-আরএকে সিরামিকের ৯.৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.১৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৫৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ,স্কয়ার ফার্মার ৪.১২ শতাংশ, পদ্মা অয়েলের ৪.১০ শতাংশ, আমান কটনের ৩.৯৪ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৬৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments