ডেইলি শেয়ারবাজার ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) গভীর শোক প্রকাশ করেছে। আজ গণমাধ্যমে ডিবিএ’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবকসুলভ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।
ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ
























Recent Comments