শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটমনোস্পুল বাংলাদেশ পিএলসি’র এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

মনোস্পুল বাংলাদেশ পিএলসি’র এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মনোস্পুল বাংলাদেশ পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯-১২-২০২৫ তারিখে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভায় সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫% স্টক ও ৫% নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানী সচিব মোঃ ইমদাদুল হক এবং কোম্পানীর সিএফও খন্দকার আশরাফ উদ্দীন সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, পরিচালক মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার।

সভায় ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ১৫% স্টক এবং ৫% নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোম্পানীর নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments