ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে গতকাল মঙ্গলবার বড় ধরণের দর পতন ঘঠেছে। এ দর পতন ও মার্জিন ঋণ ইস্যুতে শীর্ষ ৩০ ব্রোকারকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিএসইসির সাথে ব্রোকারদেরদের বৈঠক শুরু হয়।
তথ্যমতে, ব্রোকারদের সাথে বৈঠকে বিএসইসি গতকালের বড় দরপতনের কারণ খতিয়ে দেখবে। এছাড়া মার্জিন ঋণের সুদের হার ১২ শতাংশ বাস্তবায়নের সময় পেছানোর দাবি করতে পারে ব্রোকাররা বিএসইসির কাছে।
এর আগে গত ১৩ জানুয়ারি বিএসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সুদের হার বেঁধে দিয়েছে। বিএসইসির নির্দেশনা অনুসারে, কোনো প্রতিষ্ঠান মার্জিন ঋণের জন্য ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।
বাজার সংশ্লিস্টদের মতে, বিএসইসির এমন নির্দেশনায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মার্জিন ঋণ দিচ্ছে,তাদের কস্টিং তহবিল নেই। তাই মার্জিন ঋনের জন্য ১২ শতাংশ সুদ বাস্তবায়ন পেছানোর দাবি থাকতে পারে ব্রোকারদের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

































Recent Comments