ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও বিডি ওয়েল্ডিং লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ৪৭ মিনিট পরযন্ত ডিএসইতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮ লাখ ২৪ হাজার ৫৬৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে বিডি ওয়েল্ডিংয়ের স্ক্রিনে ১ লাখ ৭৭ হাজার ৪৮৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।























Recent Comments