ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল বোনাস ডিভিডেন্ড সম্মতি পায়নি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ঘোষিত ৩৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড সম্মতি দেয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আল-হাজ্ব টেক্সটাইল ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ।
আগামীকাল ১৫ জানুয়ারি কোম্পানিটির রেকর্ড ডেট শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ড ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কোম্পানিটি জানায়, বোনাস ডিভিডেন্ড সম্মতি পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে।


































Recent Comments