বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকুষ্টিয়ায় ইউসিবির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি
spot_img
spot_img

কুষ্টিয়ায় ইউসিবির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড ১) আমজাদ হোসেন খাঁন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মো. মিজানুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক বিশেষ সেমিনার। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন খাঁন বলেন, সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে।

ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এসব ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাড়বে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা। বিশেষ অতিথি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে। সেমিনারে ইউসিবির ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ। ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

ইউসিবি এই রূপান্তরের অংশ হতে গর্বিত। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’-এর সামগ্রিক ধারণা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। এর পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। সেমিনার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নগদবিহীন অর্থনীতির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইউসিবিসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments