ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
কোম্পানিগুলো হচ্ছে-
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ ২৪ জানুয়ারি দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ইস্টার্ণ কেবলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ ২৪ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল দশমিক ৬৩ পয়সা।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা ২৪ জানুয়ারি দুপুর ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বিএসআরএম লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা ২৪ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম






















Recent Comments