মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদগ্রামীণফোনের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

গ্রামীণফোনের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

এর আগে কোম্পানিটি ১১০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটি ২০২৫ সালে মোট ২১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যা কোম্পানিটির নিট মুনাফার ৯৮.১৬ শতাংশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২৬ টাকা ৮৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী  ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  ৩ মার্চ।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments