শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবিনিয়োগ বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা
spot_img
spot_img

বিনিয়োগ বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গত সপ্তাহে (০১-০৫ফেব্রুযারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে বিনিয়োগ বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা। তবে লেনদেন কমেছে ৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা বা ০.৬৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৭২ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৭ কোটি ১২ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২২৪ কোটি ৪৪ লাখ টাকার বা ৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক৩৮ পয়েন্ট বা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৭২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩১ টির বা ৫৯.৩৮ শতাংশের, কমেছে ১৪১ টির বা ৩৬.২৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির বা ৪.৩৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৩১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬০ টির দর বেড়েছে, ৮৭ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments