ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে লোকসানে জড়িয়ে পড়েছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা ।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২০ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৭ টাকা ৬৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments