ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ৪৫ হাজার। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৫টি। এর মধ্যে এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে আবু আশফাক বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬২২ ভোট।
চার হাজার ৮৮০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিম হুদা। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী ছয় হাজার ৬০০, লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন মোল্লা এক হাজার ৩৬২ ও বাংলাদেশ লেবার পার্টির শেখ মো.আলী ২৭৩টি ভোট পেয়েছেন।
রেজাউল করিম বলেন, আসনটিতে মোট ভোট পড়েছে দুই লাখ ৯৯ হাজার ৫২৩টি। বাতিল হয়েছে পাঁচ হাজার ৬৯৯টি।
























Recent Comments