ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিক থেকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) লোকসান কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারর প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৪ পয়সা।
এদিকে, করোনা পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে গোল্ডেন হার্ভেস্ট। যে কারণে ব্যবসার পরিধি বাড়ানোর মাধ্যমে কোম্পানিটি তার লোকসান কমিয়ে আনছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.০৭) টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৪.৩৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments