ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার ডিভিডেন্ড ঘোষণা করবে। এজন্য কোম্পানিটি আগামী ৫ মার্চ বিকাল ৩টায় বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিল।
সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮ টাকা ২৬ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ২৯ টাকা ৭০ পয়সায়।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪১ পয়সায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments