সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন বরিশালের মনির সিকদার
spot_img
spot_img

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন বরিশালের মনির সিকদার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ৫ম মোটর সাইকেল পেলেন বরিশাল মুলাদী শাখার গ্রাহক মনির সিকদার। গ্রীস প্রবাসী মোঃ আব্দুল আহাদের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে তিনি এই পুরস্কার পেয়েছেন। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানিট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হচ্ছে।এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন উপহার পাবেন। ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments