বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img

সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স

এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ

কোম্পানিটি ২০২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। আয় কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে ডিভিডেন্ড ঘোষণায়।

২০২৪ সালে যেখানে ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা হয়েছিল, সেখানে এবার তা কমিয়ে আনা হয়েছে ৩০ শতাংশে। আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।

কোম্পানি সূত্রে জানা গেছে, বছরের শেষ প্রান্তিক (অক্টোবরুডিসেম্বর) কোম্পানির জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। এই সময়ে প্রায় ১৩৬ কোটি টাকা লোকসান হয়েছে, যার ফলে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সা। সিগারেট বিক্রির পরিমাণ কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়াকে এই লোকসানের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা, আগের বছর আয় ছিল ৪ টাকা ৭৯ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৭ পয়সা।

আগামী ০৪ মে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৫ এপ্রিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments