মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে ‘স্বপ্ন ...
spot_img
spot_img

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে ‘স্বপ্ন সারথি’ সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘Give to Gain’ প্রতিপাদ্যকে সামনে রেখে এমটিবি ফাউন্ডেশন কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে। ‘স্বপ্ন সারথি’ কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগের মূল প্রতিপাদ্য— “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”। এই উদ্যোগের মাধ্যমে দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করা হচ্ছে।

এই কর্মসূচি এমটিবি ফাউন্ডেশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৩, ৪, ৫ ও ১০ অর্জনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রব্বানী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক, জি. এম. নজরুল ইসলাম।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments