ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রকৌশল খাতের মীর আখতার হোসাইন লিমিটেড আজ ২ ফেব্রুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ৮১ টাকা দরে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটির মাত্র ৬৩০টি শেয়ার ১৪ বার হাতবদল হয়ে লেনদেন হয়।

সূত্র মতে, আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানিটির ৭১ লাখ ৪২ হাজার ৫০৪টি শেয়ার প্রতিটি ৮১ টাকায় কেনার আবেদন থাকলেও কোন বিক্রেতা নেই। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে রয়েছে।
উল্লেখ্য, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে মীর আখতারের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। দ্বিতীয় দিন থেকে প্রথম দিনের সর্বশেষ দরের ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। অর্থাৎ আজ ৮১ টাকায় লেনদেন শেষ করলে আগামীকাল ১২১.৫০ টাকা পর্যন্ত বাড়তে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু


































Recent Comments