রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅতিরিক্ত সেল প্রেসার - শোকজের আওতায় আইসিবি
spot_img
spot_img

অতিরিক্ত সেল প্রেসার – শোকজের আওতায় আইসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর জুলাই’২০১৯ সময়ে ৪৮ শতাংশ কমে যায়। যার নেপথ্যে ছিল কোম্পানিটির শেয়ারে অতিরিক্ত সেল প্রেসার। আর এই অতিরিক্ত সেল প্রেসার তৈরি করে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল। তাদের তৈরি সেল প্রেসারে কোম্পানিটির শেয়ার দর ৪৮ শতাংশ কমে যায়। তাই আইসিবি ও তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে উল্লেখিত কোম্পানির শেয়ার দরে অতিরিক্ত সেল প্রেসার তৈরির কারণ জানাতে সম্প্রতি শোকজ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিডিসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত আইসিবি ও তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করে। আইসিবি, আইসিবি এএমসিএল এবং আইসিবি ইউনিট ফান্ডের পোর্টফোলিওতে আইপিডিসি ফাইন্যান্সের বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। গত বছরের জুলাই মাসে আইপিডিসির শেয়ার অতিরিক্ত কমে যাওয়ার পেছনে আইসিবি ও তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের সেল প্রেসার দায়ি ছিল বলে বিএসইসি’র নজরে এসেছে। তাই এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য প্রতিষ্ঠান দুটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments