শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত
spot_img
spot_img

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা। আর এই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ার আগামীকাল ও ২ এপ্রিল মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে। আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৪ মে বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৭৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৭ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ৪৪ টাকা ৬৫ পয়সা।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৯ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ঋণাত্মক ৯১ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) ঘোষণার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোই এর মূল উদ্দেশ্য, যা দেশীয় ও বৈশ্বিক বীমা বাজারে কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

এছাড়া বোনাস শেয়ারটি সঞ্চিত মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে। এটি কোনো মূলধনী রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে দেওয়া হয়নি। একইসঙ্গে কোম্পানির প্রতিষ্ঠাকালীন আগের কোনো মুনাফা থেকেও এই বোনাস শেয়ার ঘোষণা করা হয়নি এবং লভ্যাংশ পরবর্তী রিটেইনড আর্নিংস কোনোভাবেই ঋণাত্মক হবে না বলে জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments