রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লক মার্কেটে সাড়ে ৩৯ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লক মার্কেটে সাড়ে ৩৯ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির সাড়ে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর ১ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ১৫৪টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ বিকন ফার্মার ২২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকার ওয়ান ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৪৮ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯ লাখ ৭০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭ লাখ ৭৬ হাজার টাকার, এসএস স্টিলের ৬ লাখ ১৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৭২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments