শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান
spot_img
spot_img

রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন কথা বলেন।

আবদুর রহমান খান জানান, আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই, তুলে দেওয়া হবে নানা খাতের কর অব্যাহতি সুবিধা।

এ সময় জানানো হয়, পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই।

এই আলোচনায় খাত সংশ্লিষ্টরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে। আগাম কর এখন ১৭ শতাংশ। বিশ্বের কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments