শুক্রবার, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতামিমের নেতৃত্বে বিসিবিতে ১১ সদস্যের অ‍্যাডহক কমিটি গঠন
spot_img
spot_img

তামিমের নেতৃত্বে বিসিবিতে ১১ সদস্যের অ‍্যাডহক কমিটি গঠন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে তিন মাসের জন্য এই এডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, সঙ্গে রয়েছেন আরও ১০ জন সদস্য।

ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা হওয়ায় এর কাঠামোগত পরিবর্তন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নজরদারির মধ্যে পড়ে। এ বিষয়ে এনএসসি ইতোমধ্যে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও সংস্থাটির কাছে পাঠানো হয়েছে বলে জানান ক্রীড়া পরিচালক।

এনএসসির গঠিত ১১ সদস্যের এডহক কমিটির সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

নতুন এই কমিটির মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে সাময়িক পরিবর্তন এলেও, আইসিসির অবস্থান ও অনুমোদনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments