ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৩৬ কোটি ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯টি কোম্পানির, বিপরীতে ৯০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments