বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন
spot_img
spot_img

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের দেশজুড়ে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২৩৫তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন শাখা চালু করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনগর ও আশপাশ এলাকার দুই হাজারেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং বিশেষ করে প্রবাসী আয়ের বিপুল সম্ভাবনা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা, উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং আরও কার্যকর রেমিট্যান্স সেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে তিনি প্রধান কার্যালয় থেকে আগত সিনিয়র কর্মকর্তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘ঐতিহ্য ও সমৃদ্ধির জনপদ শ্রীনগরে (জমজম টাওয়ার, ভাগ্যকূল রোড, শ্রীনগর বাজার) ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের জন্য আমাদের রয়েছে বিভিন্ন
ধরনের আর্থিক পণ্য ও সেবা। পাশাপাশি, এই অঞ্চলের মানুষের জন্য বিপুল রেমিট্যান্স সম্ভাবনাকে সামনে রেখে বিশেষ সেবাও আমরা প্রদান করছি। ইউসিবির এই নতুন শাখা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আর্থিক সেবার পরিসরকে আরও শক্তিশালী করবে।’ দেশব্যাপী ব্যাংকের নেটওয়ার্ক সম্পর্কে তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে ধাপে ধাপে আধুনিক
ব্যাংকিং সেবার আওতায় আনতে ইউসিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেট মিলিয়ে ১,০২৭টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে আমরা গ্রাহকদের সেবা দিচ্ছি। নতুন এই শাখার মাধ্যমে শ্রীনগরের সম্মানিত নাগরিক ও ব্যবসায়ীরা আমানত, ঋণ, রেমিট্যান্স এবং অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের আর্থিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।’অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা তাঁদের এলাকায় ইউসিবির শাখা স্থাপিত হওয়ায় সন্তোষ
প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments