ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রথমবারের মতো কোম্পানিটির সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments