ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানির ১০ লাখ ২৭ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লিন্ডেবিডি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
লাফার্জহোলসিম ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রামীণফোন ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বেক্সিমকো, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, এম.এল ডাইং, ন্যাশনাল হাউজিং, পাওয়ার গ্রীড, রেনেটা ও স্কয়ার ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments