ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমটিবি ফাউন্ডেশন, ‘আয়বর্ধক কার্যক্রমের (আইজিএ) মাধ্যমে ঝুঁকিপূর্ণ মৎস্যজীবী জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে, চাঁদপুর জেলার লালপুর ইউনিয়ন ও চাঁদপুর পৌরসভায় ঝুঁকিপূর্ণ মৎস্যজীবী জনগোষ্ঠীর বিপুল সংখ্যক পরিবারকে জীবিকা নির্বাহের উপকরণ অনুদান বিতরণ করেছে।
এই কর্মসূচির অধীনে, এমটিবি ফাউন্ডেশন পোল্ট্রি খামার, বাড়ির আঙিনায় বাগান করা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য উপকরণ বিতরণ করেছে। এই আয়বর্ধক কার্যক্রমগুলো মৎস্যজীবীদের পরিবারের নারী সদস্যরা পরিচালনা করবেন, যারা মাছ ধরার নিষেধাজ্ঞার সময়কালে সারা বছর ধরে আয়ের উৎস তৈরির জন্য এই কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানটিতে এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুল সাকিব উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments